হোম > সারা দেশ > ঢাকা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আলমগীর হোসেন (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন উপজেলার করগাঁও ইউনিয়নের বাট্টা গ্রামের মো. রমজান আলীর ছেলে। শনিবার সকালে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই মো. রুবেল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে সংসারের সচ্ছলতা ফেরাতে আলমগীর হোসেন সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি আল লিয়ান কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সকালে কাজে যাওয়ার পথে পেছন থেকে একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোম্পানির সুপারভাইজার মোবাইল ফোনে আলমগীর হোসেনের মৃত্যুর বিষয়টি পরিবারের কাছে নিশ্চিত করেন।

নিহত আলমগীরের স্ত্রী জেসমিন আক্তার, বাবা, মা ও এলাকাবাসী লাশ দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিপূরণের অর্থ আদায় করে অসহায় পরিবারের সদস্যদের মাঝে প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

গণঅভ্যুত্থানে চোখ হারানো হিমেলের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আড়াইহাজারে অভিযোগের মুখে এসআই ক্লোজড

খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলেই জলাবদ্ধতা

দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আ.লীগের দুই নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

পুলিশের থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেল কৃষকদল নেতার

বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ভালোবাসার স্বপ্ন নিয়ে লাশ হলেন প্রেমিকের হাতে

ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি সাংবাদিক