হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি (হোসেনপুর) কিশোরগঞ্জ

ছবি: আমার দেশ।

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আল আমিন অপু হোসেনপুর পৌর এলাকার মুর্শিদ উদ্দিনের ছেলে। তিনি সর্বশেষ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া

মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অগ্নিদগ্ধ সেই নারী

কুলিয়ারচরে ‘পৌর কর মেলা’ উপলক্ষে অবহিতকরণ সভা

ইতালিতে ছোট ভাইকে হত্যার পর ভিডিওকলে দেখালেন বড় ভাই

সাভারে জ্বালানি সংকট ও লোডশেডিংয়ে পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত

শ্রমিক দিবস দিয়া আমাগো কি অইবো?

কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা

জমি বিরোধ নিয়ে মারধরে মাদরাসার সুপারের মৃত্যু

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়: সমাজকল্যাণ সচিব