হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পিকআপ চালক নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

মাদারীপুর হাইওয়ে থানার এসআই মতিউর রহমান বলেন, বরিশাল থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলমুখী সংবাদপত্রের একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আবু নাইম খান নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। লাশ উদ্ধার করা হয়েছে। আহত চারজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জেডএম

বাজিতপুরে সুদখোরদের খপ্পরে সর্বস্বান্ত ঋণগ্রহীতারা

কৃষিজমির মাটি কাটার দায়ে বিএনপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা

নিক্সন চৌধুরীর সাইবার টিমের প্রধান গ্রেপ্তার

এক পরিবারে ছয় প্রতিবন্ধীর দুঃসহ জীবন

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা