হোম > সারা দেশ > ঢাকা

নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের চাপায় রিকশাচালক নিহত

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ১২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে এমসি বাজার এলাকা অতিক্রম করছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি মহাসড়কের মাঝখানের ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি রিকশাকে চাপা দিলে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিকশাচালের মৃত্যু হয়। রিকশাচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় ব্যবসায়ী ফয়সাল আহমেদ বলেন, এমসি বাজার এলাকাটি সব সময়ই ব্যস্ত থাকে। এখানে বাজার ও বিভিন্ন দোকানপাট থাকায় মানুষের চলাচলও বেশি। কিন্তু অনেক যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। রিকশাচালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম

নরসিংদীতে সাংবাদিককে মারধরের অভিযোগে যুবদল নেতাকে শোকজ

টঙ্গী থেকে নিখোঁজ তিন শিশু বরিশাল থেকে উদ্ধার

নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

কালিয়াকৈরে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেপ্তার

পল্লী চিকিৎসক হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

টঙ্গী পূর্ব থানা এনসিপি কমিটির আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন

মধুখালীতে চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

ফতুল্লায় পোশাক কারখানা থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে পাইপগান ও কার্তুজের খোসাসহ যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার