হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে থানায় হামলা-ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, (সিরাজদিখান) মুন্সিগঞ্জ

নিখোঁজ ছাত্র উদ্ধার না হওয়ায় মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও চারটি গাড়ি ভাঙচুর করা হয়।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নিখোঁজ রোমান সিরাজদিখানের কোলা গ্রামের কাঠমিস্ত্রি মিরাজ শেখের ছেলে। তিনি লেখাপড়ার পাশাপাশি অটোরিকশা চালান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২১ জানুয়ারি অটোসহ নিখোঁজ হন রোমান। এ ঘটনায় তার মোবাইল ও অটো উদ্ধারের পাশাপাশি তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। প্রকৃত আসামিদের আটক ও রোমানকে উদ্ধার করতে না পারায় বুধবার মানববন্ধন করেন সহপাঠী-স্বজনরা।

মানববন্ধন শেষে থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলা চালান তারা। এ সময় পুলিশের দুটি পিকআপ, একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। একই সঙ্গে তিনদিনের আলটিমেটাম দিয়ে তারা চলে যান।

মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, মানববন্ধনের পরপরই থানায় হামলা চালানো হয়। এতে চারটি গাড়ি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় কাউকে আটক করা হয়নি।

গাজীপুরে ধান গবেষণায় নতুন ডিজি নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

ক্রসিংয়ে আটকা বালুভর্তি ট্রাক, ১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

ধামরাইয়ে ৫ হাজার একর ফসলি জমিতে জলাবদ্ধতা

উদ্বোধনের এক মাস পরই ধসে পড়ল সংযোগ সড়ক

দুই মণ ধানেও মিলছে না শ্রমিক, হারভেস্টারে অতিরিক্ত ভাড়া

আমার দেশ সম্পাদকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিহত ট্রাকচালকের শিশুর জন্য প্রধানমন্ত্রীর উপহার

স্বামী ছাত্রদলের সহসভাপতি হওয়ায় স্ত্রীর শুভেচ্ছা বার্তা

লামা-আলীকদম উপজেলায় নওমুসলিমদের মানববন্ধন

কালিয়াকৈরে রেলওয়ের জমি দখলের মহোৎসব