হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে ইসলামী ছাত্রশিবিরের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

জেলা প্রতিনিধি, মাদারীপুর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে মাদারীপুর জেলায় এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীতে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে জেলার অন্তত পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

মাদারীপুর জেলা শিবির সভাপতি রিফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।

এসময় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা. নিজামুল হক শান্ত, আরমান হোসেন, ছাত্রশিবির নেতা শাহরিয়ার সিফাত, আবু জাফর প্রমুখ। এসময় জেলা নীহারিকার শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, অ্যাসিভমেন্ট সার্টিফিকেট, গিফট প্যাক ও ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। এসময় শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক, সাংবাদিক ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি