হোম > সারা দেশ > ঢাকা

মামলায় সাক্ষী দেয়ায় বাড়িঘরে ভাংচুর-লুট

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ায় মামলায় সাক্ষী দেওয়ায় একাধিক বাড়িঘর ভাঙচুর,স্বর্ণালংকার,নগদ টাকা,সাতটি গরুসহ বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাতে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর চৌদ্দকাউনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়,স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী বেকু হাসান এর নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে স্বজ্জিত হয়ে ফিরোজ সরকার ও আব্দুল বাসেতের বসত বাড়িতে হামলা চালিয়ে ঘর বাড়ি ভাঙচুর করে ১৩ ভরি স্বর্ণালংকার, নগদ আট লক্ষ টাকা, সাতটি গরু লুট করে নিয়ে যায়।

এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ করে।

ভুক্তভোগী ফিরোজ সরকার বলেন, আমি একজন কৃষিজীবী ,নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করি, গ্রামের আব্দুল বাসেতের একটি মামলায় আমি সাক্ষী দেয়ায় সন্ত্রাসী হাসানের নেতৃত্বে আমার বাড়িঘর ভাঙচুর চালিয়ে ১৩ ভরি সোনা,জমি বিক্রির নগদ ৩লাখ টাকা নিয়ে আমাকে নি:স্ব করে দিয়েছে।

আরেক ভুক্তভোগী আব্দুল বাসেতের স্ত্রী জোৎস্না বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন,আমাদের অবশিষ্ট আর কিছু নাই,বাড়িঘর ভেঙ্গে চুরমার করে দিছে,এক সপ্তাহ আগে ছেলে বিদেশ থেকে আসছে,ঘরে নগদ পাঁচলাখ টাকা,১০ভরি গহনা আর গোয়াল ঘরে তিনটি গাভীসহ সাতটি গরু ছিল,সব নিয়ে গেছে,আমরা এখন পথের ফকির।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, চর চৌদ্দকাউনিয়া একটা শান্ত,নিরীহ গ্রাম ছিল কিন্তু গত কয়েক বছর যাবৎ মাদকাসক্ত বেকু হাসানের কারণে প্রতি নিয়ত সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে,যার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছে গ্রামের নিরীহ,শান্তি প্রিয় মানুষ।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে পৌঁছাই,অভিযোগ পেয়েছি, এই ঘটনায় জড়িতদের আটকে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’

এমএস

বিএনপিকে নিয়ে বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বললেন এমপি হানজালা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীর অপেক্ষায় সারি সারি গাড়ি

শহীদ জিয়াই খাল খনন কর্মসূচি চালু করেন : মঈন খান

নরসিংদীতে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি উদ্বোধন

নরসিংদীতে হত্যা মামলার আসামিদের বাড়িঘরে আগুন

নরসিংদীতে কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

মির্জাপুরে যুবদল নেতা ইউসুফ নিখোঁজ

সাংবাদিককে কোপানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নিখোঁজের ৩ মাস পর যুবকের গলিত মরদেহ উদ্ধার