হোম > সারা দেশ > ঢাকা

পাওনা টাকা চাওয়ায় দোকান মালিককে গুলি, আহত ৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পাওনা টাকা ফেরত চাওয়ায় দোকানে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটের মালিক ফয়সাল রানা ভাণ্ডারির কাছে টাকা পাওনা ছিল। মঙ্গলবার বিকেলে রানা ভাণ্ডারি থাই গ্লাস নিতে আসলে ফয়সাল পাওনা দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে রানা দোকানের কর্মচারী শ্যামলকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজন এসে মীমাংসা করে দেন।

ফয়সালের অভিযোগ, রাত ৮টার দিকে রানা ভাণ্ডারির নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

তিনি আরো অভিযোগ করেন, রানা ভাণ্ডারি তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়েন। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে গেছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

বাজিতপুরে রাস্তার বেহাল দশায় সাধারণ মানুষের ভোগান্তি

ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতাকে রাতের আঁধারে হাতুড়ি পেটা

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন টাঙ্গাইলের রাম প্রসাদ

শাহরাস্তিতে ২৩ মামলার আসামিসহ আটক দুই

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

ফরিদপুরে পুকুরের মাটি খুঁড়ে মিলল নিখোঁজ মা-মেয়ের লাশ

গোপালগঞ্জে ট্রাকের চাপায় যুবক নিহত, আহত ১

রেললাইনে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ দুই বন্ধু নিহত

পাগলা কুকুরের কামড়ে আহত ১৬, আতঙ্কে তিন গ্রাম

ইসরাইলি হামলায় নিহত করিম: শেষবারের মতো লাশ দেখতে পরিবারের আকুতি