হোম > সারা দেশ > ঢাকা

বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশু উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রোববার আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চায়না ক্যাম্প এলাকা থেকে তাদের উদ্ধার করে সমাজ সেবা অধিদপ্তরের হেফাজতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মোকতার হোসেন জানান, রোববার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ একটি রুটিন অভিযান পরিচালনা করেন। অভিযানে বাণিজ্য মেলা এলাকার পার্শ্ববর্তী চায়না ক্যাম্প এলাকা থেকে রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) নামের তিন শিশুকে উদ্ধার করেন তারা।

পুলিশের ধারণা, হয়তো তাদের পাচারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হতে পারে। শিশুরা তাদের নাম আর পিতার নাম ছাড়া আর তেমন কিছু বলতে পারে না। শিশুদের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা কুর্মিটোলা রেলস্টেশনে আসে। তবে সেখানে কিভাবে এসেছে তা বলতে পারেনি। কিন্তু পরে তারা কুড়িল থেকে বাসে চড়ে বাণিজ্য মেলায় আসে।

উদ্ধারের পর বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয় এবং শিশুদের নিরাপত্তার স্বার্থে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে রূপগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে সমাজসেবা অধিদপ্তর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়।

পুলিশ ও সমাজসেবা সূত্র জানায়, শিশুদের পরিচয় ও পরিবারের সন্ধান নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও মানসিক সহায়তা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

কেরানীগঞ্জে দুই খাল খননে অনিয়ম, মাটি বিক্রিতেও কোটি টাকার কারবার

রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত

রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির আত্মহত্যা

কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে নতুন চার অতিথি

শরীর গঠন ফেডারেশনের সহসভাপতি আসিফ মালেক

যুক্তরাষ্ট্রের স্টেট সিনেটে জয় বাজিতপুরের সন্তানের

সচ্ছলদের নামে বরাদ্দ, ৩৪ ঘরের ১৮টিই তালাবদ্ধ

নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি