হোম > সারা দেশ > ঢাকা

নড়িয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নড়িয়া (শরীয়তপুর)

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীতে জাল তুলতে গিয়ে বজ্রপাতে রাজিব শেখ (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নিহত রাজিব শেখ ওই উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া গ্রাম কান্দি এলাকার হারুন শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

ওসি জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে রাজিব শেখ নদী থেকে মাছ ধরতে যায়। ঠিক সে সময় নদিতে হঠাৎ বজ্রাঘাত হলে তিনি গুরুতর আহত হয়ে নৌকাতেই পরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয় নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাইয়ুম খান বলেন আমরা বজ্রপাতের বিষয় নিশ্চিত হয়েছি। পরে পরিবারের খোজ খবর নিয়ে সরকারি বরাদ্দ ২৫ হাজার টাকা পরিবারকে দেয়া হয়েছে।

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

ভালোবাসার টানে দুবাই থেকে জাজিরায়, আজ বিয়ে সলেমান-সুবর্ণার

স্বামীকে কিডনি দিতে চান স্ত্রী, নেই অপারেশনের টাকা

মাদারীপুরে সংঘর্ষে আহত ১৫, লুটপাট-ককটেল বিস্ফোরণ