হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ যায়। পরে স্থানীয় প্রশাসন বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে পোশাক শ্রমিকরা রাস্তা ছেড়ে যায়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকার এইচডিএফ এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানার দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেননি।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু