হোম > সারা দেশ > ঢাকা

ঋণের চাপে অটোচালকের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

ছবি: আমার দেশ।

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের তালুক শিমুলতলী করাতিপাড়া এলাকায় লাল মিয়া( ৫৫) নামক এক অটোচালক ঋণের চাপ সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৩১ ই জানুয়ারি) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাকারী অটোচালক লাল মিয়া উপজেলার তালুক শিমুলতলী করাতিপাড়া এলাকায় মৃত নালু মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, লালমিয়া প্রতিদিনের ন্যায় তার রুমে ও পাশের রুমে স্ত্রী, সন্তান ঘুমিয়ে পড়েন । শনিবার সকালে লাল মিয়া ঘরের দরজা না খোলায় তার স্ত্রী, সন্তানদের সন্দেহ হলে তারা ঘরে উকি দিয়ে দেখেন, ফাঁসিতে ঝুলে রয়েছে লাল মিয়া। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। স্থানীয়দের দাবী ঋণগ্রস্থ লাল মিয়া ঋণের চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম জানান, অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি

কালোবাজারে বিক্রির সময় ১৮ হাজার ডিজেলসহ লড়ি চালক আটক

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুবাইয়ে ব্রাহ্মণপাড়ার এক ব্যক্তি নিহত

তেলের সংকটে ভ্যানে মোটরসাইকেল নিয়ে পাম্পে হাজির যুবক

নিয়মের তোয়াক্কা করছেন না বাসচালকেরা

নরসিংদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

নারায়ণগঞ্জে ১৩৯৮০ লিটার ডিজেল উদ্ধার