হোম > সারা দেশ > ঢাকা

ককটেল ফাটিয়ে ও গুলি করে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরে গুলি করে ও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মচারিকে মারধর করে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দূর্বৃত্তরা।

রোববার বিকাল সোয়া চারটার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাজিমউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। বাসন থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ভোগড়া বাইপাস এলাকা থেকে মোটরসাইকেল যোগে ২৪ লাখ টাকা ওই ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও তার সহকারী সোহরাব। বিকাল সোয়া চারটার দিকে তারা টাকা নিয়ে চান্দনা চৌরাস্তা কাঁচা বাজারের পশ্চিম পাশে কাজিমউদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কাছে এসে পৌঁছালে ২-৩টি মোটরসাইকেল যোগে এসে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। এক পর্যায়ে তারা কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে টাকা বহনকারী দুইজনকে মারধর করে ওই এজেন্ট ব্যাংকিংয়ের টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার