হোম > সারা দেশ > ঢাকা

সদরপুরে বজ্রপাতে ১ বৃদ্ধ নিহত

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়িনের ডাংগী গ্রামে এ ঘটনা ঘটে। ওই ব্যাক্তির নাম শেখ সামাদ। তিনি গ্রামের শেখ ইয়াজউদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে মাঠে ঘাস কাটতে যান তিনি। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তার স্ত্রী ছাহেরা বেগম ডাক চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

পুলিশ জানিয়েছে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমই

সিংগাইরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

গরু কিনে ফেরার পথে গরুসহ ট্রাকচালক-দালাল উধাও

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ১২ জনের পরিচয় সনাক্ত

মুুন্সীগঞ্জে বজ্রপাতে জাহাজ শ্রমিকের মৃত্যু

চন্দ্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মুন্সীগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঈদযাত্রায় প্রাণচাঞ্চল্যে মুখর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ১৫