হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুর-৩ আসনে ৬ কেন্দ্রের ভোট বাতিলের দাবি জামায়াত প্রার্থীর

উপজেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর)

শরীয়তপুর-৩ আসনের নির্বাচনে ব্যাপক অনিয়ম, সহিংসতা ও ভোট কারচুপির অভিযোগ তুলে ৬টি ভোটকেন্দ্রের ফল বাতিল করে পুনঃভোট গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. আজারুল ইসলাম।

বৃহস্পতিবার বিকালে শরীয়তপুরের ডামুড্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ও দলের নেতারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কোদালপুর ইউনিয়নের ৫৭, ৫৮, ৬০ ও ৬১ নম্বর কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রে প্রকাশ্যে জালভোট প্রদান, বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং মারধরের ঘটনা ঘটেছে।

তারা আরও অভিযোগ করেন, কোদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোদালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ একাধিক কেন্দ্রে তাদের বৈধ এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি। গোসাইরহাট পৌরসভার দীঘির পাড় কেন্দ্র ও লক্ষ্মীপুর কেন্দ্রসহ কয়েকটি স্থানে জামায়াতের নেতাকর্মীদের মারধর করে গুরুতর আহত করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কেন্দ্র দখল, বিশৃঙ্খলা সৃষ্টি ও ভোট ডাকাতির অভিযোগ তোলা হয়। এ সময় তারা বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। একাধিকবার উপজেলা নির্বাচন কর্মকর্তা, পোলিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এদিকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবিতে ১২ ফেব্রুয়ারি গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন জামায়াত মনোনীত প্রার্থীর চিফ এজেন্ট মুহাম্মদ ইলিয়াছ। আবেদনে উল্লেখিত কেন্দ্রগুলোতে পূর্ণভোট গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা বা অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক