হোম > সারা দেশ > ঢাকা

জাজিরায় মাদকবিরোধী অভিযান, ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ চান মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ডুবিসায়বর কাজিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

চান মিয়া মৃত ইসমাইলের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় গাঁজাসহ বিভিন্ন মাদকের কারবার চালিয়ে আসছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তার বিরুদ্ধে আগেও একাধিকবার মাদক বেচাকেনার অভিযোগ উঠলেও আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি দীর্ঘদিন ধরে থেকে যাচ্ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবশেষে পুলিশের অভিযানে ধরা পড়েন তিনি।

অভিযান পরিচালনা করেন জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালামের নেতৃত্বে উপ-পরিদর্শক মালমগীর ও রামকৃষ্ণ দাস। এ সময় চান মিয়ার কাছ থেকে জব্দ করা হয় ৫ কেজি গাঁজা।

স্থানীয়রা জানান, চান মিয়া গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন পুলিশ এ ধরনের অভিযান আরও জোরদার করবে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযানের অংশ হিসেবে চান মিয়াকে গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে এবং চান মিয়ার সঙ্গে জড়িত অন্যদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।

নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রের মালামাল লুট

কিশোরগঞ্জে নির্মাণাধীন গেট ভেঙে শ্রমিক নিহত, আহত ৪

ভোজ্য তেল মজুত করায় এক লাখ টাকা জরিমানা

চাঁদা দাবি ও দোকান ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

শিবালয়ে কালবৈশাখী ঝড়ে ফেরি-লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

আ. লীগ নেতার মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেলেন মা

মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার, ৬ দিনেও শনাক্ত হয়নি পরিচয়

কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতে ইসলামীর ঢেউটিন বিতরণ

চাঁদা না দেয়ায় প্রবাসীর বাড়ি নির্মাণে বাধা