হোম > সারা দেশ > ঢাকা

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় মারুফ ও বশির

স্টাফ রিপোর্টার

সৌদি আরবে আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। এছাড়াও বিশ্বের ১৭৪ দেশের হাফেজে কোরআনরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

নরসিংদীর হাফেজ আব্দুল্লাহ আল মারুফ নারায়ণগঞ্জের সানারপাড়ায় মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা প্রতিষ্ঠিত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা জানান, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে অংশ নিয়েছেন তার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। এছাড়াও ১৫ পারা গ্রুপে অংশগ্রহণ করেছেন হাফেজ নেসার আহমাদ নাসিরীর ছাত্র হাফেজ বশির আহমেদ।

হাফেজ আব্দুল্লাহ আল মারুফ ও হাফেজ বশির আহমেদের শিক্ষকরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে তারা লাল-সবুজের পতাকার সম্মান বয়ে আনতে পারেন।

প্রসঙ্গত, ৭ আগস্ট এসব প্রতিযোগী সৌদি আরবে যান। ৮ আগস্ট থেকে সেখানে প্রতিযোগিতা শুরু হয়েছে। ২০ আগস্ট বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি