হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। ছবি: আমার দেশ

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন। গুরুতর আহত পিকআপের চালক ও হেলপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে টেকেরহাট মহাসড়কের আড়ুয়াকান্দি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আহত যাত্রীদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। স্টেশন অফিসার সোহেল রহমান দৈনিক আমার দেশ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিগঞ্জ এলাকা থেকে বাঙ্গি ফলভর্তি পিকআপ গাড়িটি ভাঙ্গা উপজেলার আরুয়াকান্দি মাঠসংলগ্ন সেতু পার হওয়ার সময় বিপরীতগামী ফরিদপুর থেকে ছেড়ে আসা শাহজালাল পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। শাহজালাল পরিবহনের বাসটি উল্টে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে এবং ঘটনাস্থলেই বাসের অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন।

মানিকগঞ্জে নারী ও শিশুকে হত্যা, আহত স্বামী হাসপাতালে

হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থী নিহত

পাওনা টাকার জন্য জানাজা আটকে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নরসিংদীতে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত দুই

আড়াইহাজারে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জে ঈদের আনন্দে ব্যতিক্রমধর্মী মাছ ধরা উৎসব

নরসিংদীতে প্রাইভেট কার-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

ভাঙ্গায় আবারও দুই পক্ষের সংঘর্ষ, দুই দিনে আহত ৫৫

শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস উল্টে খাদে, গুরুতর আহত ১৭