হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ১০

জেলা প্রতিনিধি, মাদারীপুর

ছবি: আমার দেশ

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ডাসারের মেলকাই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইমরান পরিবহন ও বরিশাল থেকে ঢাকাগামী বিআরটিসি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাস দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ঘটনা স্হানে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। দুর্ঘটনার সম‌য়ে সড়‌কে চলাচলরত এক‌টি ভ‌্যান বা‌সের পিছন সাইডের ধাক্বা খে‌য়ে দুম‌ড়ে মুচ‌ড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর তিনঘন্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। প‌রে হাইও‌য়ে পু‌লিশ গি‌য়ে সড়‌কের যান চলাচল স্বাভা‌বিক ক‌রে।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন, লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের জেলা হাসাপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তরিকুল ইসলাম বলেন, লাশের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি, ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝুট ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

নিয়ম ভেঙে জ্বালানি বিক্রি, ভিডিও করতেই সাংবাদিকদের ওপর হামলা

বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০

কুলিয়ারচরে সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী যুবককে গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২, আহত ২

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি

সাভারে হিফযুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণ

শ্রীপুরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৭