হোম > সারা দেশ > ঢাকা

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে একজনের পাঠানো লিঙ্কটি খুলে দেখেন এক বৃদ্ধ নারী নাম-পরিচয়হীন অবহেলিত অবস্থায় রাস্তার ধারে এক ঝুপড়িতে পড়ে আছেন। বিষয়টি তার মনকে নাড়া দেয়। বিবেকের তাড়নায় বৃদ্ধ ওই নারীকে উদ্ধারের জন্য পরদিন গত বুধবার সকালে শহরের সাটিরপাড়া মহল্লার শ্রম কল্যাণকেন্দ্রের পাশে ওই ঝুপড়ি থেকে নারীকে উদ্ধার করেন তিনি। তখনো নারীর নাম, পরিচয় কেউ বলতে পারেননি। তাকে উদ্ধারের পর নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শুধু তাই নয়, উদ্ধারের সময় ওই বৃদ্ধা রান্না করা পোলাও ও গরুর গোশত খাওয়ার আকুতি জানান। তার আশা পূরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বাসায় নিজ হাতে পোলাও এবং গরুর গোশত রান্না করেন। সঙ্গে আপেল, কমলা, মাল্টা, সাগর কলা, পাউরুটি নিয়ে গাড়িতে করে গত বৃহস্পতিবার দুপুরে ছুটে যান হাসপাতালে ওই নারীর কাছে।

শুধু তাই নয়, স্বজনহীন ওই নারীকে দেখাশোনার জন্য দুজন নারীকে দায়িত্ব দিয়ে প্রয়োজনীয় ওষুধপত্রও কিনে দেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার। এভাবে প্রায় তিন ঘণ্টা সময় ব্যয় করেন এই কর্মকর্তা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জলিল কায়সার খোকন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান এবং নরসিংদী মডেল থানার কয়েকজন পুলিশ সঙ্গে ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার আমার দেশকে জানান, বিষয়টি আমার মনে দাগ কেটেছে, তাই সরকারের নিয়মিত কাজের পাশাপাশি এই কাজটি করতে পেরে মনে প্রশান্তি আসছে। ওই নারীর বয়স ৫০ থেকে ৬০ হবে। পরনের কাপড় খুব বেশি ভালো না থাকায় কাপড়ও পরিবর্তন করা হয়। ওই নারী কিছুটা কথা বলতে পারলেও দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায়, স্মৃতিশক্তি খুব বেশি কাজ করছে না। তাই তিনি নাম-পরিচয় বলতে পারছেন না। এখন তাকে সুস্থ করা প্রথম কাজ।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলশান আরা কবির জানিয়েছেন, তিনি শারীরিক ও মানসিকভাবে অনেকটাই অসুস্থ। নিজের নাম, পরিচয়, ঠিকানা কিংবা কীভাবে এখানে এসেছেন, সে সম্পর্কেও কিছু বলতে পারছেন না তিনি। বৃদ্ধার পরিচয় শনাক্তে ইতোমধ্যে পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আ.লীগের ৩৫ নেতাকে অব্যাহতি, মামলার চার্জশিটে মৃতদের নাম

বিএনপি সরকার শিক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে: মঈন খান

কেরানীগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা, আহত ৩

আগামী ৫ বছরে শিক্ষাখাতে জিডিপির ৫% বরাদ্দ বৃদ্ধির চিন্তা করছে সরকার

সাভারে স্ত্রী হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার