হোম > সারা দেশ > ঢাকা

গোয়ালন্দে অপহৃত ব্যবসায়ী উদ্ধারে অভিযান, গ্রেপ্তার ৩

জহুরুল ইসলাম হালিম, গোয়ালন্দ (রাজবাড়ী)

ছবি: আমার দেশ।

রাজবাড়ীর গোয়ালন্দে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গোয়ালন্দ বাজার থানা গেটের সামনে প্রধান সড়কের পাশে এ অপহরণের ঘটনা ঘটে। পরবর্তীতে, উদ্ধার অভিযান চালিয়ে ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ পৌরসভার কৃষ্ণতলা এলাকার জত্তর খানের ছেলে সবুজ খান (৩০), দেওয়ানপাড়া এলাকার লালমিয়া শেখের ছেলে ফরিদ শেখ (৪০) এবং উপজেলার ছোট ভাকলা এলাকার খোরশেদ আলী শেখের ছেলে ওয়াহিদ শেখ (৪০)।

থানা সূত্রে জানা যায়, শীতবস্ত্র ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৩৮) প্রতিদিনের মতো গোয়ালন্দ বাজার থানার সামনে প্রধান সড়কের পাশে দোকান বসিয়ে পুরাতন শীতবস্ত্র বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সবুজ, ফরিদ ও ওয়াহিদ নামের তিন ব্যক্তি তাকে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরবর্তীতে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে শীতবস্ত্র ব্যবসায়ীর পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা পেতে দেরি হওয়ায় তারা তাকে মারধর করা হয়।

ব্যবসায়ীর পরিবারের সদস্যরা ঘটনাটি গোয়ালন্দঘাট থানায় জানালে, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম তার ফোর্স নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। এক পর্যায়ে, একই দিন সন্ধ্যা ছয়টার দিকে ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে উপজেলার নগর রায়েরপাড়া এলাকার চামেলী পার্কগামী তিন রাস্তার মোড় থেকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারীকে তিনজন আটক করা হয়। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ