হোম > সারা দেশ > ঢাকা

চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের ডাঙ্গী গ্রামে তুবা আক্তার (৩) নামে শনিবার সকাল ১০ টায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে।

ওই শিশু অটোরিকশা চার্জারের তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে দ্রুত চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মাহমুদ তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির পারিবারিক সূত্র জানায়, সকলের অজান্তে শিশুটি অটোরিকশা চার্জার ঘরে ঢুকে। পরে তার চাচাতো বোন সুমনা আক্তার শিশুটিকে মাটিতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে ডাকাডাকি করে।

এমই

চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ আন্তঃজেলা অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেপ্তার

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে মানিকগঞ্জে ড্যাবের মানববন্ধন

নারায়ণগঞ্জ শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক উপকরণ বিতরণ

ওরা আমার ছেলেটাকে এভাবে মারতে পারল?

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

রাস্তার ইট দিয়ে চলছে বাথরুম নির্মাণের কাজ

মানিকগঞ্জে হাজারো মানুষকে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

রামিসা হত্যার বিচারের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

লিবিয়ায় নিখোঁজ রাজৈরের নয়ন, জীবিত না মৃত জানে না পরিবার