হোম > সারা দেশ > ঢাকা

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরায় মরিচ খেতে পড়ে থাকা ককটেল কুড়িয়ে খেলতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়েছে রাহাত (১০) নামের এক শিশু। বিস্ফোরণে তার দুই হাতের কবজি পর্যন্ত গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরীয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাহাত পাশের মুলনা ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার সামছু মাদবরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি মরিচ খেতে খেলতে যায় রাহাত। এ সময় খেতের মধ্যে কসটেপ মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে সেটিকে খেলনা মনে করে হাতে নেয় সে। পরে সেটি খোলার চেষ্টা করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শিশুটির দুই হাতের কবজি পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রাহাতকে উদ্ধার করেন। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের প্রশ্ন, জনবসতির পাশের মরিচ খেতে কীভাবে ককটেল এলো এবং কারা এটি সেখানে ফেলে রেখেছিল।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, খেত থেকে কুড়িয়ে পাওয়া ককটেলটি খোলার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটে। এতে শিশুটির দুই হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ চলাচল স্বাভাবিক

গাজীপুরে ৭ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার

গজারিয়ায় নদী থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

কোরবানির মাংস আনতে গিয়ে বাড়িতে ফিরলেন লাশ হয়ে

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ নিহত ৩

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

কালিহাতীতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী

এক্সপ্রেসওয়েতে বাস থেকে ছিটকে প্রাণ গেল যাত্রীর

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৫

কালিহাতীর বংশাই নদীতে নৌকাডুবি