হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ঢাকা–বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী।

বুধবার রাত ১১টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পরপর ঘণ্টাখানেক ভাঙ্গা বরিশাল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে লাশ উদ্ধার করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।

পুলিশ জানান, ঢাকা থেকে বরিশালগামী একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলে দুই যুবক ঈদকে সামনে রেখে বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে পূর্ব সদরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছুটে আসা নাম্বারবিহীন আরটিআর অ্যাপাচির অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা রাস্তার ওপর ছিটকে পড়েন।

এ ঘটনায় পালসার মোটরসাইকেলের চালক ইমরান আলী শরীফ ও নাম্বারবিহীন অপর মোটরসাইকেলের চালক সাইফুল মোল্লা গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোপাল সরকার দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় পালসার মোটরসাইকেলের আরোহী রেজাউল ইসলাম হাওলাদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও নাম্বারবিহীন মোটরসাইকেলের আরোহী বসার মোল্লার আঘাত গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।

এএস

শরীয়তপুরে তীব্র ঝড়ে ৪ তলা ভবনের দেয়াল ধস, আহত ৪

ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মালিককে হত্যা, আটক ২

সদরপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু

শহীদ পরিবারের মাঝে কোরবানির খাসি বিতরণ এনসিপি এমপির

কোরবানি হাট থেকে ফিরে স্বামী পেলেন স্ত্রীর ঝুলন্ত লাশ

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা অভিযোগ

ভাঙ্গায় কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

অসহায়দের মাঝে ঈদ উপহার দিলেন নায়াব ইউসুফ এমপি

ফতুল্লায় কারখানা মালিক খুন, নারী কর্মী আটক

ফতুল্লায় জাহাগিরিয়া সম্প্রদায়ের ঈদ উদযাপন