হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়জোড়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে শনিবার সকালে পিকআপচালক নাসির উদ্দিন নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া থেকে কারখানার মালামাল বোঝাই করে একটি পিকআপ গোড়াইয়ের উদ্দেশে রওনা দেয়। পথে কালিয়াকৈরের খাড়া জোড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাক হঠাৎ গতি কমালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক নাসির উদ্দিন নিহত হন।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

কেরানীগঞ্জে দুই খাল খননে অনিয়ম, মাটি বিক্রিতেও কোটি টাকার কারবার

রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত

রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির আত্মহত্যা

কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে নতুন চার অতিথি

শরীর গঠন ফেডারেশনের সহসভাপতি আসিফ মালেক

যুক্তরাষ্ট্রের স্টেট সিনেটে জয় বাজিতপুরের সন্তানের

সচ্ছলদের নামে বরাদ্দ, ৩৪ ঘরের ১৮টিই তালাবদ্ধ

নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি