হোম > সারা দেশ > ঢাকা

হাসিনা ভারতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করতে নানামুখি ষড়যন্ত্র করে যাচ্ছে।

বুধবার দুপুরে গাজীপুরে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসান উদ্দিন সরকার বলেন, জামায়াতে ইসলামী একসময় বিএনপির সাথে থেকে রাজনৈতিক সুবিধা নিয়েছে এবং মন্ত্রিত্বও পেয়েছিল। এখন সেই জামায়াত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে। সুতরাং সবাইকে চোখ-কান খোলা রেখে সাবধানে থাকতে হবে।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে ক্ষমতায় বসতে না পারেন সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে। হাসিনা ভারতে বসে যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের মানুষ কখনই আওয়ামী লীগকে আর ক্ষমতায় আসতে দিবে না।

টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. সাইদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক সহসভাপতি আফজাল হোসেন কায়সার, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন প্রমুখ।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে