হোম > সারা দেশ > ঢাকা

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে আদনান নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে শিবচর পৌরসভার খানকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, জেলার শিবচর পৌরসভার খানকান্দি গ্রামের মো. সৈয়দ জনির ছেলে আদনান (২) খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

এতে পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। দীর্ঘ সময় ধরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে খুঁজতে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলি, ধাওয়া-পাল্টাধাওয়া

এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার, জেলে আটক

উপজেলার ৫০ শয্যা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে পৌরকর্মীর মৃত্যু

বন্ধুর সঙ্গে ঘুরতে এসে মেঘনায় ডুবে কলেজছাত্র নিখোঁজ

ধামরাইয়ে জমির আইলে মরিচ চাষে সফলতা

৩০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে: সেতুমন্ত্রী

ধুনটে সড়কের মধ্যে বৈদ্যুতিক খুঁটি রেখেই কার্পেটিং

আলফাডাঙ্গায় স.প্রা. বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ