হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ ৫

আমার দেশ অনলাইন

নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর ভূঁইঘর এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিদারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— বাড়িটির ভাড়াটিয়া মো. কালাম (৪৫), তার স্ত্রী সায়মা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)। বিস্ফোরণের পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

দগ্ধদের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আজ সকালের দিকে গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন আটতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থাকায় বদ্ধ রুমে কালাম লাইটার দিয়ে সিগারেট জ্বালাতে গেলেই বিস্ফোরণ ঘটে। আহত ব্যক্তিদের স্থানীয়দের সহায়তায় জাতীয় বার্নে নেওয়া হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে কালামের ৯৫ শতাংশ, সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নীর ৩৫ শতাংশ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তারা প্রত্যেকেই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এমবি

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের প্রমাণ পায়নি পুলিশ

গুরুদাসপুরে অবৈধ পেট্রোল পাম্পে আগুন, দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ভ্যান ভাড়া নিয়ে সারা দিন ঘুরিয়ে রাতে হাতুড়ির আঘাত

লৌহজংয়ে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে পদ্মাপাড়ের মানুষের

নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে দিল বিএনপি নেতা, এলাকা ছাড়ার নির্দেশ

বন্দরে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, তীব্র যানজট

শব্দদূষণ বন্ধে নারায়ণগঞ্জে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা

ফতুল্লায় গ্যাসের অবৈধ সংযোগকালে বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক

কাপাসিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান