হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে অটোরিকশা দুর্ঘটনায় তরুণী নিহত

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সুলতানা (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে আড়াইহাজার-মদনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতানা আড়াইহাজার উপজেলার হাটখোলা এলাকার দুলালের মেয়ে। দুর্ঘটনার সময় তিনি মদনপুর থেকে অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে যানটি রাস্তার পাশে উল্টে গেলে সুলতানা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তালতলা মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঢাকা মেডিকেলে নেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার সরকার ঘটনা নিশ্চিত করেন।

নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়েতে উল্টে গেলো বাস, আহত ১৫

মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ২০ বাড়িঘর ভাঙচুর

বালিয়াকান্দিতে পেঁয়াজের মাচায় চাপ পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ভাঙ্গায় দ্বিতীয় দিনের সংঘর্ষে রণক্ষেত্র মুনসুরাবাদ বাজার

শ্রীপুরে শিশুসন্তানসহ ট্রেনের নিচে মায়ের আত্মহত্যা

মানিকগঞ্জে বালুমহাল নিয়ে দ্বন্দ্বে ম্যানেজারকে গুলি করে হত্যা

ভাঙ্গায় তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

গোপালপুরের সেই বেহাল ব্রিজ পরিদর্শনে প্রতিমন্ত্রী, নতুন ব্রিজ নির্মাণের নির্দেশ

দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক

পূর্বাচলে গরুর নামে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস