হোম > সারা দেশ > ঢাকা

সেনাবাহিনীর বাসের ধাক্কায় আমার দেশের রিপোর্টার গুরুতর আহত

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের বড়বাড়ি জম জম ফিলিং স্টেশনের সামনে সেনাবাহিনীর বাসের ধাক্কায় আমার দেশের স্টাফ রিপোর্টার মো. ইমরান হোসেন (৩২) গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় তাকে স্থানীয় তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

প্রত্যক্ষদর্শী ঢাকা সিএনজি অটো পার্টস-এর মালিক মাসুম জানান, বুধবার সকালে ইমরান হোসেন জম জম ফিলিং স্টেশনের সামনে দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী সেনাবাহিনীর একটি দ্রুতগতির বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মহাসড়কে পড়ে গিয়ে তিনি তার মাথা, হাত, পা ও বুকে প্রচণ্ড আঘাত পান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে তায়রুননেছা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, সাংবাদিক ইমরান হোসেন মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে গাছা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ওরসে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু্ই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক

নিকলীতে ফাঁসিতে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

‘ছোট মেয়েকে নিয়ে কীভাবে চলব’—নিহত মিন্টুর স্ত্রীর আহাজারি

অপারেশনের মাঝপথে রেফার্ড করা হলো প্রসূতিকে

শিবচরে তেলের জন্য ফিলিং স্টেশনে লম্বা লাইন

সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত

বোয়ালমারীতে ভাইয়ের গুলিতে ভাই নিহত

সরকারি ব্যয়-বরাদ্দের হিসাব প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

কিশোরগঞ্জে অতি শিলাবৃষ্টিতে হাওরের বোরো ধান বিপদে