হোম > সারা দেশ > ঢাকা

জুলাই শহীদেরা রুটির আশায় আন্দোলন করেননি: মনির কাসেমী

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, যারা শহীদ হয়েছেন তারা রুটির আশায় আন্দোলন করেননি। তারা এদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকারের জন্য, ইসলাম প্রতিষ্ঠা ও মসজিদ-মাদরাসা রক্ষার জন্য আন্দোলন করেছেন।

বুধবার বিকেলে ফতুল্লার একটি রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোনাওয়ার হোসাইনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

মুফতি মনির হোসাইন কাসেমী আরো বলেন, আমরা সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে ভোট দেবো, যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনিই জয়ী হবেন। এখন নতুন করে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে। এই পদ্ধতির মাধ্যমে আবারো হিন্দুত্ববাদকে কায়েমের চিন্তা করা হচ্ছে। আমরা কোন গোলামি চাই না, কোন জিঞ্জিরে আবদ্ধ থাকতে চাই না। অতএব নতুন কোন পদ্ধতিতে ভোট চাই না। জুলাই-আগস্টের আন্দোলনে এজন্য ছাত্র-জনতা আন্দোলন করেনি। যদি পিআর পদ্ধতি নিয়ে কোন আলোচনা আসে তাহলে সেটা একসাথে মোকাবিলা করা হবে।

পদ্মায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

চাঁদাবাজির মামলায় তিনজনের ৫ বছর কারাদণ্ড

কোটালীপাড়ায় হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৬

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অধ্যক্ষের ইন্তেকাল

৩ হাজার লিটার ডিজেল মজুত করায় আটক ১, জরিমানা

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ময়লা-আবর্জনার নিচে চাপা পড়ে আছে ১৪ কোটির বর্জ্য শোধনাগার

ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও সামষ্টিক ভোজ অনুষ্ঠিত

সংবিধানের দোহাই দিয়ে সংবিধান মানছে না বিএনপি: নাহিদ ইসলাম