হোম > সারা দেশ > ঢাকা

কোরবানির মাংস আনতে গিয়ে বাড়িতে ফিরলেন লাশ হয়ে

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

কোরবানীর মাংস আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফরিদপুরের সদরপুর উপজেলার সাত্তার হাওলাদার।

নিহত সাত্তার হাওলাদার উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের অস্থায়ী বাসিন্দা। তার জন্মস্থান শরীয়তপুর জেলা বলে জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঈদের দিন শরীয়তপুর জেলায় কোরবানির মাংস আনতে বাড়ি থেকে বের হোন। সকালে ভাঙ্গা থেকে ছেড়ে যাওয়া প্রচেষ্টা পরিবহনের সামনের ইঞ্জিন কভারে বসা ছিলেন। বাসটি পদ্মা সেতুর আগে নাওডুবা এলাকায় পৌঁছালে চালক ব্রেক কষলে সিট থেকে ছিটকে দরজা দিয়ে বাইরে রাস্তায় পড়ে গাড়ির পিছনের চাকায় পিষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত আব্দুস সাত্তারের স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তার মেয়ের জামাতা মাওলানা রেজাউল করীম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএস

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ নিহত ৩

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

কালিহাতীতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী

এক্সপ্রেসওয়েতে বাস থেকে ছিটকে প্রাণ গেল যাত্রীর

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৫

কালিহাতীর বংশাই নদীতে নৌকাডুবি

নারায়ণগঞ্জে কারাগারে বন্দিদের ঈদ উদযাপন

আলফাডাঙ্গায় ছেলের হাতে মা খুন

কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের