হোম > সারা দেশ > ঢাকা

দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস

আমার দেশ অনলাইন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাস থেকে যাত্রী নামানো অবস্থায় ছিল বলে মনে হচ্ছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বাস পদ্মায় ডুবে যাওয়ার ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও বাস নদীতে, ছিল না কোনো যাত্রী

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ২৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে ভৈরবে সংঘর্ষ, পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

কটিয়াদীতে ছাত্রলীগের উপজেলা সহ-সভাপতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ইসলামপন্থি দলগুলোর আলাদা ভোটের প্রস্তুতি

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে পেটাল যুবদল কর্মীরা

গাজীপুরে বাসচাপায় অটোরিকশার দুই আরোহী নিহত

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর ব্যবসায়ীর লাশ উদ্ধার