হোম > সারা দেশ > ঢাকা

পোশাক কারখানার ভেতর থেকে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে বিসিক এলাকার ‘ট্যাংগন গার্মেন্টস লিমিটেড’ পোশাক কারখানার ভেতর থেকে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. দুলাল (৪৫) পঞ্চগড় জেলার বোদা উপজেলার প্রামানিক পাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। তিনি ওই কারখানায় নিরাপত্তাকর্মী ছিলেন।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার দিবাগত রাতে ডিউটিতে ছিলেন দুলাল। সোমবার ভোর ছয়টার দিকে নিরাপত্তা পোস্টের পাশের রুমে তার ঝুলন্ত লাশ দেখতে পান সহকর্মী রবিউল ইসলাম। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর