হোম > সারা দেশ > ঢাকা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, নড়িয়া (শরীয়তপুর)

শরীয়তপুরের নড়িয়ায় অনিয়মের অভিযোগে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যৌথ উদ্যোগে উপজেলার পাইলট মোড় এলাকায় এ অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস। এসময় উপস্থিত ছিলেন জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য ও জেলা পুলিশের সদস্যরা।

অভিযানে পাইলট মোড় এলাকার ‘আরিয়ান বিস্কুট’ নামে একটি বেকারিতে একাধিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণ, বিভিন্ন পণ্যের মোড়কে বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ কেক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, খাদ্যপণ্য যথাযথভাবে ঢেকে না রাখা নানা অনিয়ম পাওয়া যায়। এ ঘটনায় বেকারি মালিক সুমন সরদারকে ১লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সকল ধরনের খাদ্য নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পুনরায় একই ধরনের অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

এমই

কেরানীগঞ্জে দুই খাল খননে অনিয়ম, মাটি বিক্রিতেও কোটি টাকার কারবার

রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত

রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির আত্মহত্যা

কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে নতুন চার অতিথি

শরীর গঠন ফেডারেশনের সহসভাপতি আসিফ মালেক

যুক্তরাষ্ট্রের স্টেট সিনেটে জয় বাজিতপুরের সন্তানের

সচ্ছলদের নামে বরাদ্দ, ৩৪ ঘরের ১৮টিই তালাবদ্ধ

নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি