গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন দেয়।
আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার এস এম আশরাফুল আলম বলেছেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা জড়ো হয়ে মহাসড়ক বন্ধ করে আন্দোলন করেন।
এতে মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শ্রমিকেরা ডেগেরচালা রোড এলাকায় মহানগর পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন দেন।