হোম > সারা দেশ > ঢাকা

দুবাইতে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, লাশের অপেক্ষায় পরিবার

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাজেদুল (৫০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত্যুর ১০ দিন পার হলেও এখনো দেশে আনা সম্ভব হয়নি তার মরদেহ। এতে শোকে কাতর দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

নিহত সাজেদুল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা এবং মজিবর রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন বিদেশে শ্রমিক হিসেবে কাজ করার পর সর্বশেষ এক বছর আগে তিনি আজমান শহরে কর্মরত ছিলেন। গত ৭ মার্চ হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয় প্রবাসীরা তাকে উদ্ধার করে শেখ খলিফা হাসপাতাল-এ ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে নানা জটিলতার কারণে এখনো মরদেহ দেশে আনা সম্ভব হয়নি। পরিবারের আশা ছিল ঈদের আগেই লাশ দেশে ফিরিয়ে এনে দাফন সম্পন্ন করা হবে, কিন্তু তা অনিশ্চিত হয়ে পড়েছে।

নিহতের ভাই মাসুদ পারভেজ জানান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দেশে ফিরতে পারছিলেন না সাজেদুল। অসুস্থতার কারণে দেশে ফেরার পরিকল্পনাও করেছিলেন। সর্বশেষ ৩ মার্চ তার সঙ্গে কথা হয়। পরে যোগাযোগ বন্ধ হয়ে গেলে ৯ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে মৃত্যুর খবর জানতে পারেন।

তিনি অভিযোগ করে বলেন, প্রবাসী কল্যাণ সংক্রান্ত দপ্তরে আবেদন করলেও যথাযথ সহযোগিতা পাচ্ছেন না। আন্তরিক উদ্যোগ নিলে হয়তো ঈদের আগেই মরদেহ দেশে আনা সম্ভব হতো।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তা জানান, আবেদন গ্রহণ করা হয়েছে। তবে ঈদের ছুটির কারণে বর্তমানে প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব নয়, ঈদের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নিখোঁজ যুবদল নেতা ইউসুফ খানের লাশ উদ্ধার

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চুর বাড়িতে প্রবাসী কল্যাণ মন্ত্রী

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ নিহত ৩

টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ৩

ফরিদপুরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে আনন্দ মিছিল

কাপাসিয়ায় জলমহালে পানি সংগ্রহ গিয়ে যুবক নিখোঁজ

টঙ্গীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

কালিয়াকৈরে পরিবহনে চাঁদাবাজি, জানেনা নেতৃবৃন্দ

জ্বালানি তেল মজুদ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী

টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার