হোম > সারা দেশ > ঢাকা

সড়ক দুর্ঘটনায় আ. লীগ নেতা জব্বার মোল্লার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দানেজ মোল্লার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জব্বার মোল্লা (৬৫) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

জানা গেছে, শনিবার ফরিদপুর সদর উপজেলার মমিন খারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জব্বার মোল্লা রিকশাযোগে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউ বিভাগে নেওয়া হয়। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক