হোম > সারা দেশ > ঢাকা

পদ্মায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

আমার দেশ অনলাইন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

রাজবাড়ী জেলা প্রশাসনের তদন্ত কমিটির সদস্যসচিব ও গোয়ালন্দের ইউএনও সাথী দাস বলেন, যেহেতু কারোর নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি, সে কারণে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। প্রয়োজন পড়লে আবার করা হবে। এ ঘটনায় ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে রাজবাড়ী জেলার মৃত ১৮ জন রয়েছে। এই ১৮ জনের পরিবারের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এককালীন ২৫ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা দেওয়া হবে। ২৬টি লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ২৫ মার্চ বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আড়াইহাজারে মাদরাসার পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মধুপুরে নির্মাণের ১৫ দিনেই ধসে পড়েছে রাস্তার গাইডওয়াল

বিএনপি জনগণের দল, মানুষের কল্যাণেই রাজনীতিতে এসেছি: মঈন খান

নিরাপদ লিচু যেন মানুষ পায়: পাকুন্দিয়ায় জেলা প্রশাসক

নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি সরকারের: নৌ প্রতিমন্ত্রী

শ্রীপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশের লাঠিপেটা

ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতাকে জরিমানা

আড়াইহাজারে বজ্রপাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

রায়পুরায় ইত্যাদির শুটিং স্পটে শতাধিক ফোন চুরি

রাজবাড়ীর মৎস্যবীজ খামারের সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়ম