হোম > সারা দেশ > ঢাকা

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সামিউল আরাফাত (১৮) টাঙ্গাইল সদরের আদালতপাড়া মহল্লার আব্দুল সালাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন আরাফাত। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকাস্থ আশুকা সিএনজি পাম্প এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে ।

এ সময় পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সামিউলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশের খবর দিলে নাওজোর হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাফর আলী বলেন, মোটরসাইকেল আরোহী যুবকের মুত্যুর সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ

কেরানীগঞ্জে দুই খাল খননে অনিয়ম, মাটি বিক্রিতেও কোটি টাকার কারবার

রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত

রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির আত্মহত্যা

কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে নতুন চার অতিথি

শরীর গঠন ফেডারেশনের সহসভাপতি আসিফ মালেক

যুক্তরাষ্ট্রের স্টেট সিনেটে জয় বাজিতপুরের সন্তানের

সচ্ছলদের নামে বরাদ্দ, ৩৪ ঘরের ১৮টিই তালাবদ্ধ

নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি