হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জ জেলা প্রশাসকের বাস ভবনের সামনে ককটেল নিক্ষেপ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান-এর বাস ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দের সৃষ্টি হয়। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।পুরো এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আতংক সৃষ্টি করতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখন জানা যায়নি। ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এখন এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তের কাজ চলমান রয়েছে।

প্রসঙ্গত, এর-আগে, গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে এবং ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটে এবং এরও আগে গত বছরের ১২ ডিসেম্বর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোন কুল কিনারা পায়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ভাঙ্গায় তিন গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

গোপালপুরের সেই বেহাল ব্রিজ পরিদর্শনে প্রতিমন্ত্রী, নতুন ব্রিজ নির্মাণের নির্দেশ

দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক

পূর্বাচলে গরুর নামে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস

খিলগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচন: এমদাদুল সভাপতি, শাকিল সম্পাদক

টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে শিশুকন্যার মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

মাদক ব্যবসার সঙ্গে কিছু স্থানীয় নেতা ও পুলিশ জড়িত: এমপি

শ্রীপুরে কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৫