হোম > সারা দেশ > ঢাকা

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

কুমুদিনী হাসপাতাল

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

ছবি: আমার দেশ

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরিশফা নামে ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এছাড়া ২০ শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আরিশফা মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের চাঁনপুর গ্রামের আরমান হোসেনের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ ঠান্ডা নিয়ে আরিশফা হাসপাতালে ভর্তি হয়। পরে তার হামের উপসর্গ দেখা দেয়। রোববার সন্ধার দিকে হঠাৎ সে নিস্তেজ হয়ে যায়। পরে রাত ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরিশফার বাবা আরমান হোসেন বলেন, ৪ মাস আগে আরিশফার জন্ম হয়। তার মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আলী আহসান জানান, হামের উপসর্গ নিয়ে আরিশফা মারা গেছে। তার মৃত্যুর পর নমুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও ২০ শিশু চিকিৎসাধীন আছেন।

চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক, আদালতে প্রেরণ

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি

সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

আশুলিয়ায় বিরোধপূর্ণ পুকুরের সৌন্দর্য বৃদ্ধিতে কোটি টাকা বরাদ্দ

দেশের এমন কোনো ঘর থাকবে না, যেখানে জামায়াতের দাওয়াত পৌঁছাবে না

প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জামায়াত নেতা আযাদের