হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (৬ জুন) তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-ডেমরা সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলের বিষয়টি নজরে আসার পর পুলিশ অভিযান শুরু করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—জীবন (৩৪), মো. আলম (৩০), মো. সোহেল (৪৪), আয়নাল মিয়া (৪৫) ও জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে জীবন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী, আয়নাল মিয়া ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। এছাড়া মো. আলম ও মো. সোহেল আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, শিমরাইল-ডেমরা সড়কে মিছিলের ঘটনায় তথ্য-উপাত্ত সংগ্রহের পর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়ায় বিরোধপূর্ণ পুকুরের সৌন্দর্য বৃদ্ধিতে কোটি টাকা বরাদ্দ

দেশের এমন কোনো ঘর থাকবে না, যেখানে জামায়াতের দাওয়াত পৌঁছাবে না

প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জামায়াত নেতা আযাদের

বাস ডুবির ঘটনাস্থল পরিদর্শনে নৌ সচিব, নিরাপত্তা জোরদারের নির্দেশ

সাভারে ছাঁটাই শ্রমিকদের বিক্ষোভ, দেড় ঘণ্টা অবরোধে যান চলাচল ব্যাহত

কবরস্থানের জায়গায় দুই বিএনপি নেতার বিরুদ্ধে কার্যালয় নির্মাণের অভিযোগ

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে নিহত ১

ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জে সচেতনতামূলক র‍্যালি

ভাষাসৈনিক আয়েশা বেগমের দাফন সম্পন্ন