হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রির ছেকা

মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

ছবি: আমার দেশ

গাজীপুরের টঙ্গীতে ওসমান গণি নাঈম (৯) নামে এক মাদরাসা ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে টঙ্গী বাজার মিফতাহুল উলুম মাদরাসায়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিনকে (২৪) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।

রোববার রাতে ভুক্তভোগী শিশুটির মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওসমান গণি নাঈম টঙ্গী বাজার নোয়াখালীপট্টির মিফতাহুল উলুম মাদরাসায় আবাসিক থেকে প্রথম শ্রেণিতে পড়ালেখা করে আসছিল। গত নভেম্বর রাত ১০টার দিকে মাদরাসার পঞ্চমতলায় আবাসিক হোস্টেলে ঘুমাতে যাওয়ার আগে তার সহপাঠীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল নাঈম। এ সময় পাশের কক্ষে কাপড় ইস্ত্রি করছিলেন শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিন ।

তাদের কথা বলার কারণে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে শিক্ষার্থী ওসমান গণি নাঈমকে ডেকে নিয়ে তার নিতম্বে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা দেন। এতে সে গুরুতর জখম হয়। এ সময় ওই শিক্ষক বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি প্রদর্শন করে এবং জানালে বড় ধরনের ক্ষতি হবে বলে হুমকি দেন।

পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষার্থী নাঈমের মা নাসিমা বেগম ছেলেকে মাদরাসা থেকে বাড়িতে আনতে গেলে বিষয়টি জানতে পারেন। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা রোববার রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে গাজীপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ফতুল্লায় শ্রমিক অসন্তোষ এড়াতে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

টঙ্গীতে মাদরাসায় ভাঙচুর: মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে

অষ্টগ্রামে ডুবো সড়কের সংস্কার অংশেই জনভোগান্তি বেশি

মেঘনায় আবার দেখা মিলল কুমিরের

গোপালগঞ্জে প্রাইভেট কারের চাপায় প্রাণ গেল বিএনপি নেত্রীর কলেজপড়ুয়া ছেলের

সমবায়ই পারে গ্রামীণ দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে: রিজভী

ফ্যাসিস্ট সরকার সমবায় সমিতিগুলোকে লুটেপুটে খেয়েছে: খায়রুল কবির খোকন

গাজীপুর শিল্পাঞ্চলে স্বস্তি: কাজে ফিরেছেন শ্রমিকেরা, পুরোদমে চলছে উৎপাদন

গোয়ালন্দে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

বোয়ালমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত