হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে পেট্রোল বোমাসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে পেট্রোল বোমা ও পেট্রোলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পশ্চিম থানা পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টা দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি পেট্রোল বোমা ও বোতলভর্তি পেট্রোল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-ঢাকার তুরাগ থানার হরিরামপুর এলাকার সুমন মিয়ার ছেলে মো. মবিন (২৫) ও ফেনী জেলার সোনাগাজী থানার সোনাপুর গ্রামের মো. দুলালের ছেলে আব্দুর রহিম ওরফে শরীফ।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি টহলদল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় সন্দেহভাজন পায়চারি করাকালে মবিন ও আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি পেট্রোল বোমা ও এক বোতল পেট্রোল জব্দ করে।

গ্রেপ্তারকৃতরা ‌'১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে পেট্রোল ও পেট্রোল বোমা মেরে টঙ্গী এলাকায় যানবাহনে আগুন দেওয়ার জন্য অবস্থান করছিল বলে পুলিশী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

রাস্তার ইট দিয়ে চলছে বাথরুম নির্মাণের কাজ

মানিকগঞ্জে হাজারো মানুষকে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

রামিসা হত্যার বিচারের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

লিবিয়ায় নিখোঁজ রাজৈরের নয়ন, জীবিত না মৃত জানে না পরিবার

ফতুল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

নরসিংদীতে আদালত প্রাঙ্গণে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

মা-বাবা দুজনই প্রবাসে, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ট্যাটাবিদ্ধসহ আহত ১২

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু