হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে সামাদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সামাদ লালুরকান্দি এলাকার মৃত আকরাম উদ্দিনের ছেলে। আহতরা হলেন ইউসুফ আলী ও ইসমাইল। তারা একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সামাদ, ইউসুফ আলী ও ইসমাইল বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করতে যান। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফেরার পথে বাড়ির পাশেই বজ্রপাতে আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন। আহত ইউসুফ আলী ও ইসমাইল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি মোহাম্মদ আলাউদ্দিন ঘটনা নিশ্চিত করেন।

এমএইচ

সাংবাদিক পরিচয়ে চোরাই গাড়ির কারবার, আটক ১

বিশুদ্ধ পানির সংকটে রোগী স্বজনদের চরম ভোগান্তি

ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি দাম নেতানিয়াহুর

গাজীপুরে ডুয়েটে ব্লকেড কর্মসূচি চলছে

গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন কারিনা কায়সার

ভাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

আ.লীগ নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২

জুলাই যোদ্ধা সাহালমের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইউএনও অফিসে বসে নতুন ভিসির দায়িত্ব গ্রহণ, পুলিশসহ আহত ১৫