হোম > সারা দেশ > ঢাকা

বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

প্রতিকী ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিয়ের আসরেই স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক আয়োজনে প্রবাসী ছেলেকে বিয়ে করার দুই ঘণ্টা পর ওই আসরেই স্বামীকে তালাক দিয়ে মাসুদ নামে এক প্রেমিককে বিয়ে করছেন কলেজ ছাত্রী।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে।

স্থানীয়রা জানান, মো. মেনু মিয়ার মেয়ে বন্যা আক্তারের সাথে পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের আব্দুর রশিদের সৌদি প্রবাসী ছেলে মো. হৃদয় মিয়ার সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। ৬ লাখ টাকা দেনমোহরে কাবিননামা শেষ বরযাত্রীদের খাওয়ানো হয়। এসময় মাসুদ নামে এক যুবক মোটরসাইকেলে এসে জানান বন্যার সাথে তার দুই বছরের প্রেমের সম্পর্ক ।

এ সময় তিনি মোবাইল থেকে তাদের ছবি দেখান। কনের পক্ষের লোকজন তাকে মারধর করেন। এ ঘটনায় মাসুদ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয় হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে।

এঘটনার পর নববধূ বন্যা আক্তার জানায়, প্রেমিক মাসুদের সাথেই ঘর সংসার করতে চান তিনি । পরে প্রবাসী বর হৃদয় ও তার পরিবারের আলোচনার মাধ্যমে তালাক নেওয়া হয়। রাত সাড়ে তিনটার সময় প্রেমিক মাসুদ মিয়ার (২৪) সাথে ৪ লাখ টাকা দেনমোহরে পুনরায় বিয়ে পড়ানো হয়।

বিয়ের আসরে প্রথম স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে বিষয়ে বন্যা আক্তার জানান, মাসুদের সাথে আমার দীর্ঘ দিন ধরে সম্পর্ক। পরিবারের চাপে পড়ে আমি প্রবাসী ছেলেকে বিয়ে করতে সম্মতি দিয়েছিলাম।

এমই

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক