হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার এসএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার

ঢাকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন তিনি।

সারা দেশে একযোগে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিন আজ। এবার ঢাকা মহানগরীতে মোট ১২৭টি কেন্দ্রে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসব পরীক্ষার চতুর্থ দিনে জেলা প্রশাসক ফরিদা খানম ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল ও লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়সহ ধানমন্ডি এলাকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পরীক্ষাকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। এ সময় কেন্দ্রগুলোতে কোনো ধরনের অনিয়ম এড়াতে সিসিটিভি ক্যামেরা সঠিকভাবে চলছে কি না এবং এর মাধ্যমে নজরদারির বিষয়টি নিশ্চিত করা হচ্ছে কি না, তা তদারকি করেন জেলা প্রশাসক।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল থেকে সারা দেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এবার নিয়মিত শিক্ষার্থীরা পুনর্বিন্যাসকৃত (শর্ট) সিলেবাসে এবং অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২০ মে তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২

চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা