হোম > সারা দেশ > ঢাকা

যৌথ বাহিনীর অভিযানে বিপুল ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে চার বালতি ককটেল ও বিপুল সংখ্যক ঢাল-শরকিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। শ‌নিবার (২৪ জানুয়ারি) দিবাগত-রাত আড়াইটা থেকে রোববর সকাল সাড়ে সাতটা পর্যন্ত ৫ ঘণ্টা ব্যাপী মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় অভিযান চালিয়ে ইদ্রিস হাওলাদার ও হাবিব হাওলাদার এর বাড়ির নিকটে বালুর মাঠের ঝোপঝাড়ের ভিতর থেকে এসব ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান এর নেতৃত্বে দুই প্লাটুন সেনা বাহিনীর সদস্য ও মাদারীপুর সদর মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনীর ডগ-স্কোয়াড এর দুটি কুকুর নিয়ে এই অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী।

মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদরের মস্তপাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় অভিযান চালিয়ে ৪০টি ককটেল, ৩৩টি ঢাল, ৯৩টি শরকি, ৩টি রামদা, ২টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোনসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রসহ উদ্ধার করা হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আমাদের এধরণের অভিযান চলমান থাকবে।

শরীয়তপুরে খিচুড়ি আয়োজনের নামে আ. লীগ নেতাকর্মীর জমায়েত, আটক ২

গণঅভ্যুত্থানে চোখ হারানো হিমেলের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আড়াইহাজারে অভিযোগের মুখে এসআই ক্লোজড

খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলেই জলাবদ্ধতা

দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আ.লীগের দুই নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

পুলিশের থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেল কৃষকদল নেতার

বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ভালোবাসার স্বপ্ন নিয়ে লাশ হলেন প্রেমিকের হাতে