হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিল ৬০০ কাব স্কাউট

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেছে প্রায় ৬০০ কাব স্কাউট। পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এ কার্যক্রমে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ কাব স্কাউট স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার পাশাপাশি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত হয়। ফতুল্লা রেললাইন হতে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় পর্যন্ত এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

কার্যক্রমে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। এ সময় উপজেলা স্কাউটসের সদস্যবৃন্দ, স্কাউট লিডার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক সময়ে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধ, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতা কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় এ উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে শৈশব থেকেই পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধের চর্চা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পরিচ্ছন্নতা কার্যক্রমে কাব স্কাউটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন এবং পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের এ কার্যক্রমের মূল লক্ষ্য পরিচ্ছন্নতাকে সাময়িক কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে রূপ দেওয়া এবং নতুন প্রজন্মকে পরিচ্ছন্ন ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্নতাকে কেবল নিয়মিত কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে রূপ দেওয়া এবং নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এমএইচ

সাটুরিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

কেরাণীগঞ্জে দুই খাল খননে অনিয়ম, মাটি বিক্রিতেও কোটি টাকার কারবার

রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত

রাজৈরে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

কাশিমপুর কারাগারে হত্যা মামলার আসামির আত্মহত্যা

কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে নতুন চার অতিথি

শরীর গঠন ফেডারেশনের সহসভাপতি আসিফ মালেক

যুক্তরাষ্ট্রের স্টেট সিনেটে জয় বাজিতপুরের সন্তানের

সচ্ছলদের নামে বরাদ্দ, ৩৪ ঘরের ১৮টিই তালাবদ্ধ